Friday, July 19, 2013

আমাদের হুমায়ূন স্যার

মুহাম্মদ মামুনুর রশীদ
আইসিটি ওয়ার্ল্ড নিউজ :আমাদের  গল্পের জাদুকর, মেঘের ওপারে কেমন আছেন স্যার। মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে। গত ১ বছরে অনেকগুলো জোছনা রাত কেটে গেছে, উথালপাতাল বৃষ্টি হয়েছে, আকাশ ভেঙে জোছনা নেমেছে প্রতি রাতেই আপনাকে ভেবেছি। চেষ্টা করেছি আপনার মতো করে জোছনা রাত দেখার।
‘১৩ নভেম্বর মধ্যরাতে মানুষটার জন্ম। সন ১৯৪৮। বাংলাসাহিত্যের কিংবদন্তি তিনি। সম্পূর্ণ নিজের ভাষায় লিখেছেন মৌলিক সব আশ্চর্য উপন্যাস, ছোটগল্প। নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার থেকে শুরু করে মধ্যাহ্ন—কী আশ্চর্য সব সৃষ্টি। মানুষটা সৃষ্টি করেছেন আসাধারন সব কাজ, বদলে দিয়েছেন বাংলাদেশের টেলিভিশন নাটক। তাঁর অয়োময় কিংবা বহুব্রীহি কিংবা কোথাও কেউ নেই-এর কথা কে ভুলতে পারবে? আগুনের পরশমণি  কিংবা শ্রাবণ মেঘের দিন-এর মতো সিনেমা আমাদের আবার সিনেমা হলে ফিরিয়ে নিয়ে গেছে, আমাদের চোখ ভিজিয়ে দিয়েছে। আজকের ছেলেমেয়েরা বৃষ্টিতে ভিজতে চায়, জোছনা দেখতে চায়, সে  তো তাঁর কাছ থেকে শেখা। তারা ‘হিমু’ হতে চায়, ‘মিসির আলী’র মতো করে যুক্তি খোঁজে। বাংলাদেশের বেশির ভাগ ছেলেমেয়ের গদ্য আজ সহজ, কিন্তু সুন্দর—সে তো হুমায়ূন পড়ে পড়েই শেখা। আমার বিশ্বাস স্যার আপনি মেঘের ওপারে বসে সব দেখছেন। পূর্ণিমা আসতে বেশ দেরি, এই পূর্ণিমাতে বড় বেশি মিস করবো আপনাকে। গল্পগুলো শেষ না করে মাঝপথে চলে যেতে নেই। কি এমন বয়স হয়েছিলো আপনার যে চলে গেলেন। আপনার মতো প্রাণপ্রাচুর্যভরা মানুষের, সৃষ্টিশীল প্রতিভার মৃত্যু নেই। এই দেশে আবারও আকাশ ভেঙে জোছনা আসবে। উথালপাতাল বৃষ্টি নামবে নীপবনে। সেই সব জোছনায়, সেই কদম ফুলের রেণুতে আমরা আমাদের সেই মানুশটাকে পাব। তিনি আমাদের চৈতন্য এবং নিসর্গের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে মিশে থাকবেন। আমরা যারা তাঁর সমসাময়িক কালে বাংলাদেশে ছিলাম, তারা কোনো দিনও তাঁকে ভুলতে পারব না। স্যার আপনি দেখুন, আপনার জন্য কোটি কোটি পাঠক, ভক্ত আজ পূর্ণিমা না হওয়া সত্ত্বেও,  তারা পূর্ণিমার জন্য অপেক্ষা করছে।  ভালো থাকবেন স্যার, আপনাকে ছাড়া  আমরা ভালো নেই ।
আমাদের হুমায়ূন স্যার
আইসিটি ওয়ার্ল্ড নিউজ :
সংবাদের বিস্তারিত দেখুন ...
http://ictworldnews24.com/category/সম্পাদকীয়/http://ictworldnews24.com/আমাদের-হুমায়ূন-স্যার/

Thursday, June 6, 2013

আইসিটি বাজেট প্রতিক্রিয়া ২০১৩-২০১৪


বাজেটে ইন্টারনেটের সেবা ব্যয় কমানো সহ সিম কার্ড, ওয়েব ও ডিজিটাল ক্যামেরা, অপটিক্যাল ফাইবার ক্যাবলের শুল্ক কমানোর প্রস্তাব
আইসিটি ওয়ার্ল্ড নিউজ :
সংবাদের বিস্তারিত দেখুন ...
http://www.ictworldnews24.com/বাজেটে-ইন্টারনেটের-সেবা/

Please don't waste Food

বছরে নষ্ট হচ্ছে ২০০ কোটি টনের বেশি খাবার, যা বিশ্বে উৎপাদিত মোট খাবারের অর্ধেক
আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :
সংবাদের বিস্তারিত দেখুন ...
http://www.ictworldnews24.com/বছর-নষ্ট-হচ্ছে-২০০-কোটি-টন/

Wednesday, June 5, 2013

পৃথিবীর ভবিষ্যতের জ্বালানি হিসেবে ব্যবহার হবে তরল বায়ু


আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :

গাড়ি ছাড়া আধুনিক নাগরিক জীবনের একটি দিনও কল্পনা করা যায় না। তাই পরিবেশবান্ধব গাড়ি তৈরিতে রয়েছে প্রকৌশলীদের অব্যাহত চেষ্টা। নানা উৎস থেকে নির্গত কার্বন গ্যাস ক্রমাগত পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়িয়ে চলেছে। গাড়ির ধোঁয়াও এর জন্য অনেকাংশে দায়ী। খবর টেলিগ্রাফ অনলাইন। বায়ুকে গাড়ির জ্বালানিরূপে ব্যবহার করতে চান তাঁরা। তবে তরল বায়ু। স্বাভাবিক বাতাসকে মাইনাস ১৯৬ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল করে সেটিকে গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন বিশেষজ্ঞরা। মূলত তরলীকৃত নাইট্রোজেনের ধারণাটিকেই এখানে কাজে লাগাতে চান তাঁরা। আমরা যে বাতাসে নিঃশ্বাস নিই, এর ৭৮ শতাংশ হচ্ছে নাইট্রোজেন গ্যাস। একটা ভ্যাকুয়াম ফ্লাস্কে আঠালো ও নীল রঙের এক লিটার তরল নাইট্রোজেন মানে হচ্ছে ৭০০ লিটার স্বাভাবিক বায়ু। অর্থাৎ এটিকে ফ্লাস্ক থেকে বের করে দিলে তা নিমেষেই ৭০০ গুণ
ছড়িয়ে গিয়ে পৃথিবীর বাতাসে মিশে যাবে; কোনোরকম বায়ুদূষণ না ঘটিয়ে। সুতরাং তরল বায়ুকে গাড়ির জ্বালানি হিসেবে কাজে লাগানো গেলে সেই গাড়ির ধোঁয়া বাতাসকে দূষিত করবে না। তাঁরা জানান, প্রতিদিন নানা উৎস থেকে উৎপাদিত নাইট্রোজেনের মধ্যে প্রায় সাড়ে আট হাজার টন উদ্বৃত্ত হিসেবে বাতাসে মিশে যায়। এই নাইট্রোজেনকে তরলীকৃত করা হলে তা দিয়ে প্রতিদিন সাড়ে ছয় কোটি কিলোমিটার পথ চলার ব্যবস্থা করা সম্ভব। যুক্তরাজ্যের বর্তমান বিদ্যুৎ মূল্যের হিসাবে এক লিটার তরল নাইট্রোজেন উৎপাদনের জন্য মাত্র আড়াই থেকে সাড়ে তিন পেনির বিদ্যুৎ খরচ হবে। আর এ খরচ ভবিষ্যতে আরো কমানো সম্ভব বলে বিশেষজ্ঞদের দাবি। সুতরাং একদিকে সাশ্রয় আর অন্যদিকে পরিবেশ রক্ষা- সব মিলিয়ে অদূর ভবিষ্যতে গাড়ি চালাতে তরল বায়ু ব্যবহারের ব্যাপারে আশাবাদী তাঁরা।
উল্লেখ্য, নাইট্রোজেন গ্যাসকে তরল করে সেটিকে গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহার করার ঘটনাটি ঘটে গেছে ১৯০২ সালে। ১৫ গ্যালন তরল বায়ু ব্যবহার করে মোট ৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছিল সে সময় তৈরি করা গাড়িটি। এটির গতি ছিল ঘণ্টায় ১২ কিলোমিটার। তবে তরল বায়ুর উৎপাদন ও সংরক্ষণব্যবস্থা, এটিকে কাজে লাগানোর জন্য বিশেষ ধরনের ইঞ্জিন তৈরি- এমন নানামুখী জটিলতায় তখন সেই গাড়ির বাণিজ্যিকীকরণ হয়নি। তাই বলে থেমে নেই মানুষের প্রচেষ্টা। নানা ধরনের গবেষণা শেষে গত ৯ মে যুক্তরাজ্যের রয়্যাল একাডেমী অব ইঞ্জিনিয়ারিং সম্মেলনে তরল বায়ুর ব্যবহারসম্পর্কিত তাত্তি্বক ও প্রায়োগিক খরচের তথ্য তুলে ধরেছেন বিশেষজ্ঞরা। http://www.ictworldnews24.com/পৃথিবীর-ভবিষ্যতের-জ্বালা/

Friday, May 24, 2013

ব্রাজিলে অনুষ্ঠিতব্য ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপে বোমা শনাক্তকারী রোবট ব্যবহার করা হবে


আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :

স্কাই নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, নিরাপত্তার কারণে ব্রাজিলে অনুষ্ঠিতব্য ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপে বোমা শনাক্তকারী রোবট ব্যবহার করা হবে। নিরাপত্তা এবং দর্শকদের সুবিধার কথা মাথায় রেখে অলিম্পিক এবং বিশ্বকাপ ফুটবলে সবসময়ই সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। আইরোবট ৫১০ মডেলের এই রোবট বিস্ফোরকসহ মানুষকে সহজেই শনাক্ত করতে সক্ষম হবে।রোবটটিতে থাকবে রিমোট কন্ট্রোল সুবিধাসহ একাধিক হাই-রেজুলিউশন ক্যামেরা, যা দূরবর্তী স্থানে থাকতেই দ্রুত বিস্ফোরক এবং বিস্ফোরকসহ মানুষকে স্ক্যান করে শনাক্ত করবে। ইতিমধ্যে ব্রাজিল সরকার এ লক্ষ্যে তাদের কার্যক্রম শুরু করেছে। নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে সে দেশের পুলিশ ৭২ লাখ ডলার ব্যয় করবে। ব্রাজিলের রিও ডি জেনিরো অপরাধপ্রবণ অঞ্চল হওয়ায় সে দেশের পুলিশ নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন সরঞ্জাম কিনছে। এছাড়া আরও সচেতনতার অংশ হিসেবে পুলিশ ফেস-স্ক্যানিং গ্লাস পরবে।

জিমেইলের মাধ্যমে হবে অর্থ লেনদেন


আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :

জিমেইলের মাধ্যমে হবে অর্থ লেনদেন সম্প্রতি গুগল এমনই একটি ঘোষণা দিয়েছে। গুগল এবার তাদের জিমেইল সেবায় অর্থ প্রেরণের সুবিধাটি চালু করেছে অর্থাৎ এখন থেকে জিমেইল থেকে প্রেরক তার প্রাপককে খুব সহজেই টাকা পাঠাতে পারবে। গুগল ওয়ালেটের কথা আমরা অনেকেই জানি। এটি হচ্ছে লেনদেনের জন্য ব্যবহূত গুগলের একটি সেবা। এর মাধ্যমে গুগল ওয়ালেট ব্যবহারকারীরা তাদের যেকোনো লেনদেনের জন্য বিল পরিশোধ করতে পারে। ২০১১ সালে গুগলের এই সেবা যাত্রা শুরু করেছিল। গুগল দাবি করেছে, সব ধরনের লেনদেন নিরাপদ সার্ভারে সংরক্ষিত থাকবে। এ ছাড়া লেনদেনের ক্ষেত্রে অবৈধ কার্যকলাপের দিকেও গভীরভাবে লক্ষ রাখা হবে। অন্যদিকে গুগল ওয়ালেটে ক্রয়ের নিরাপত্তাও শতভাগ। গুগল ওয়ালেটে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা থাকায় এটি ব্যবহারকারীদের ক্ষেত্রে বেশ আলোড়ন তুলবে বলে গুগল আশা করছে।
গুগলের জিমেইলে এই সুবিধার জন্য অ্যাটাচমেন্ট হিসেবে থাকবে একটি ডলার-সাইন আইকন। এটি ক্লিক করে আপনি গুগল ওয়ালেটের মাধ্যমে অর্থ আদান-প্রদান করতে পারবেন। এতে প্রাপকের একটি জিমেইল ঠিকানা থাকবে এবং এর ফলে সে সহজেই টাকা গ্রহণ করতে পারবে।
প্রতিটি লেনদেনের জন্য ফি হিসেবে ২ দশমিক ৯ শতাংশ এবং সর্বনিম্ন শূন্য দশমিক ৩০ ডলার ফি দিতে হবে। ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে আপনি এই ফি পরিশোধ করতে পারবেন।

Monday, May 13, 2013

আমাজন স্মার্টফোনে আনছে হলোগ্রাফিক প্রযুক্তি


আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, থ্রিডি প্রযুক্তির দুইটি মডেলের স্মার্টফোন তৈরি করছে যুক্তরাষ্ট্রের অনলাইন রিটেইলার আমাজন। কোনো ধরনের চশমা ছাড়াই এ ফোনে থ্রিডি প্রযুক্তিনির্ভর ছবি দেখা যাবে। এ জন্য বিশেষ ধরনের স্ক্রিন তৈরির কাজও শুরু করেছে তারা।
http://www.ictworldnews24.com/আমাজন-স্মার্টফোনে-আনছে-হ/
ওয়াল স্ট্রিটের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আমাজনের তৈরি একটি স্মার্টফোনে থাকবে হলোগ্রাফিক প্রযুক্তি, অর্থাৎ হলোগ্রামের মতো ছবি দেখা যাবে; আর একটিতে থাকবে আই ট্র্যাকিং প্রযুক্তি অর্থাত্ চোখের ইশারায় স্মার্টফোন নিয়ন্ত্রণ করা যাবে।
আমাজের তৈরি থ্রিডি স্মার্টফোনে থ্রিডি মুভি বা ছবি দেখতে আলাদা করে থ্রিডি চশমা প্রয়োজন হবে না। স্মার্টফোনে রেটিনা ট্র্যাকিং প্রযুক্তি থাকায় তা স্মার্টফোনের ছবি চোখে হলোগ্রামের মতো তুলে ধরবে। এবং ফোনের পর্দায় থাকা ছবিগুলো হলোগ্রামের মতো ভেসে বেড়ানোর মাধ্যমে ব্যবহারকারীকে পুরোমাত্রায় ত্রিমাত্রিক ছবি উপভোগের সুযোগ
করে দেবে। এ ছাড়াও এ স্মার্টফোনগুলোতে ব্যবহূত হবে উন্নত হার্ডওয়্যার। কিন্ডল ট্যাবলেট এবং ই-রিডারের নতুন সংস্করণ তৈরিতেও মনোযোগ দিয়েছে আমাজন। শিগগিরই এ স্মার্টফোন বাজারে আনবে আমাজন প্রযুক্তি বিশ্লেষকেরা এ আশা করছেন।