Monday, February 11, 2013

সব যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সহ ছয় দফা দাবিতে জাতীয় সংসদের স্পিকারকে স্মারকলিপি


আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :

যুদ্ধাপরাধী কাদের মোলাসহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবি জানিয়ে স্পিকারের কাছে স্মারকলিপি দিয়েছে ব্লগার এন্ড অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক। স্মারকলিপিতে সকল যুদ্ধাপরাধীর ফাঁসি নিশ্চিত ও স্বাধীনতা বিরোধী জামাত-শিবিরের রাজনীতি নিষদ্ধি করতে প্রয়োজনে আইন সংশোধনের উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
http://www.ictworldnews24.com/সব-যুদ্ধাপরাধীর-সর্বোচ্চ/
আব্দুল কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, জামায়াত-শিবির নিষিদ্ধ করাসহ ছয় দফা দাবিতে জাতীয় সংসদের স্পিকারকে স্মারকলিপি দিয়েছেন শাহবাগের আন্দোলনকারীরা।
আন্দোলনকারীদের পক্ষে ইমরান এইচ সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোববার জাতীয় সংসদ ভবনে গিয়ে আবদুল হামিদের কাছে এ স্মারকলিপি দেন।
স্পিকারের একান্ত সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, বিকাল সাড়ে ৩টার দিকে শাহবাগের গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে পাঁচজন ব্লগারের একটি প্রতিনিধি দল স্পিকারের কাছে স্মারকলিপি দেন। তিন পৃষ্ঠার সাদা কাগজে আন্দলনকারীদের পক্ষে স্বাক্ষর করেন চিকিৎসক ইমরান এইচ সরকার।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের পাশাপাশি এই ট্রাইব্যুনালের ক্ষেত্রে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা ঘোষণার বিধান রহিত, গৃহযুদ্ধের হুমকিদাতাদের অবিলম্বে গ্রেপ্তার, যেসব রাজনৈতিক দল, ব্যক্তি ও প্রতিষ্ঠান যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টা করছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা, ১৯৭৫ সালে পর সাজাপ্রাপ্ত ও বিচারাধীন যুদ্ধাপরাধী রাজাকার আলবদরকে পুনরায় গ্রেপ্তার করে ট্রাইব্যুনালের বিচারের আওতায় আনা, যুদ্ধাপরাধীদের প্রতিষ্ঠান (ইসলামী ব্যাংক, ইবনে সিনা, ফোকাস, রেটিনা) বন্ধ, জামায়াত-শিবিরের আয়ের উৎস বন্ধ ও তাদের গণমাধ্যম-ব্লগ নিষিদ্ধ করা।
আন্দোলনকারীদের দাবিনামা সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে পাঠানো হবে বলে স্পিকার গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন।

শাহবাগ প্রজন্ম স্কয়ার থেকে ‘অনলাইন আন্দোলন’



আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :

খণ্ড খণ্ড মিছিল, বিক্ষোভ আর শ্লোগানে শ্লোগানে মুখোরিত শাহবাগ প্রজন্ম স্কয়ার। এ যেন জাতির নবজাগরণ। যত দূর চোখ যায়, কেবল মানুষ আর মানুষ। লাখো জনতার এই মহাসমুদ্রের কেন্দ্রবিন্দু শাহবাগের ‘প্রজন্ম চত্বরের’ নবজাগরণ মঞ্চ। একটি আন্দোলন। ছড়িয়েছে দেশজুড়ে। উত্তাপ ছড়াচ্ছে কদিন থেকেই। এখন তা গণআন্দোলনের রূপ নিয়েছে। এ আন্দোলনের সূচনা কিন্তু সোশ্যাল মিডিয়ার অন্যতম পথপ্রদর্শক ফেসবুকে। আর তা থেকেই আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশের কোটি কোটি অনলাইন পাঠকের কাছে। অনলাইন থেকে ছড়িয়ে গণমাধ্যমে। আর গণমাধ্যম থেকে সব শ্রেণীপেশার মানুষের কাছে।
স্বাধীনতাপ্রিয় দেশপ্রেমিক মানুষ যারাই শাহবাগে যাচ্ছেন তাদের সবাইকে মিছিল আর স্লোগানে উজ্জীবিত না হওয়ার কোন সুযোগ নেই। যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির দাবিতে গত ৪ দিন-রাত টানা রাজধানীর শাহবাগের প্রজন্ম স্কয়ারেই চলছে বিভিন্ন শ্লোগান।রাত যতই গভীর হতে থাকে শ্লোগান আরও ঝাঁজালো হতে থাকে।গত মঙ্গলবার সন্ধা থেকে শুরু হওয়া এ বিক্ষোভ সমাবেশে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, তরুণ প্রজন্ম, সংস্কৃতি কর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্কুল-কলেজের শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মীরা তাদের প্রতিবাদ অব্যাহত রেখেছেন।
দেশের রাজনৈতিক আন্দোলনেও এ ধরনের গুণগত পরিবর্তন এখন সময়ের দাবি। গণমানুষের দাবি আদায়ে একটি গণতান্ত্রিক দেশে সহিংসতা এবং রক্তপাত মোটেও প্রত্যাশিত নয়। শান্তিপূর্ণ দ্বিপক্ষীয় আলোচনাই এখানে গ্রহণযোগ্য মডেল হওয়া উচিত। এখন প্রতিমুহূর্তেই দেশজুড়ে অনলাইনভিত্তিক সামাজিক মাধ্যমের সক্রিয় প্রতিনিধির সংখ্যাও যে বাড়ছে এ আন্দোলন তারও প্রমাণ রাখছে।
একাত্তরের মুক্তিযুদ্ধের পর কোনো অরাজনৈতিক ইস্যুতে এমন তারুণ্যের ক্ষোভ দেখা যায়নি।
যদিও এই বিক্ষোভে কমন শ্লোগান, ‘জয় বাংলা’ ও ‘তুই রাজাকার’। এছাড়াও পক্ষ নিলে রক্ষা নাই, রাজাকারের ফাঁসি চাই, মুক্তিযোদ্ধাদের বাংলায়-রাজাকারের ঠাঁই নাই, জামায়াত শিবিরের রাজনীতি-আইন করে নিষিদ্ধ কর, দড়ি ধরে দেব টান-ফাঁসি দিয়ে নেব জান, নিজামী-মুজাহিদ ভাই ভাই-এক রশিতে ফাঁসি চাই, জামায়াত-শিবির রাজাকার/রক্ত চোষা জানোয়ার, এমন রায়ে কাঁদছে চোখ-আমার না হয় ফাঁসি হোক, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই-কাদের মোল্লার ফাঁসি চাই, মুক্তিযুদ্ধের বাংলায়-কাদের মোল্লার ঠাঁই নাই, কাদের মোল্লার কবর হবে-পাকিস্তানের মাটিতে, কাদের মোল্লা রাজাকার-একটা করে লাথি মার, বীর বাঙালির হাতিয়ার-গর্জে উঠুক আরেকবার, ‘জামায়াতের আস্তানা-ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও, সমঝোতার আস্তানা-ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, সাম্প্রদায়িকতার আস্তানা-ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও, রাজাকারের আস্তানা- ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও, জ্বালো-জ্বালো আগুন জ্বালো, পাকিস্তানের প্রেতাত্মা-পাকিস্তানেই ফিরে যা, লাখো শহীদ ডাক পাঠালো-সারা বাংলায় খবর দে, সারা বাংলা ঘেরাও করে জামায়াত-শিবির কবর দে, জামায়াত-শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, বাংলাদেশের মাটিতে জামায়াত-শিবিরের ঠাঁই নাই, আমাদের ধমনীতে-শহীদের রক্ত, শহীদের রক্ত-বৃথা যেতে দেব না, বীর বাঙালির ঠিকানা-পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা-পদ্মা মেঘনা যমুনা, একটা একটা শিবির ধর, সকাল বিকেল নাস্তা কর, জামায়াতে ইসলাম-মেইড ইন পাকিস্তান, কফিন রেডি-লাশ চাই, ক-তে কাদের মোল্লা-তুই রাজাকার তুই রাজাকার, ন-তে নিজামী-তুই রাজাকার তুই রাজাকার, ম-তে মুজাহিদ-তুই রাজাকার তুই রাজাকার, গ-তে গোলাম আযম-তুই রাজাকার তুই রাজাকার।
।http://www.ictworldnews24.com/শাহবাগ-প্রজন্ম-স্কয়ার-থ/
এ ছাড়াও দেশজুড়ে ফেসবুক, টুইটার এবং বাংলা ব্লগসাইটগুলোতে লাখ লাখ মন্তব্য আর অভিজ্ঞতার কথা লিপিবদ্ধ হচ্ছে। দেশে সামাজিক গণমাধ্যমের এ অভিনব দাবি প্রকাশকে রাজনৈতিক বিশ্লেষকেরা দেখছেন নতুন কৌশল হিসেবে। তবে শাহবাগের আন্দোলনকারীরা এ আন্দোলনকে কোনোভাবেই রাজনৈতিক চেহারা দিতে নারাজ।
শুধু দেশের প্রতিটি জেলা শহর নয়, প্রবাসেও চলছে সোচ্চার প্রতিবাদ। উদ্দেশ্য গণমানুষের দাবি আদায়। দেশের প্রায় প্রতিটি শহীদ মিনার চত্বরজুড়ে এ আন্দোলন দানা বেধেছে। আর তা চলছে অবিরাম গতিতে, বিরামহীন।
শাহবাগে আসা তরুণেরা বলছে, সক্রিয় মুক্তিযুদ্ধের সঙ্গে তাদের প্রত্যক্ষ জনসংযোগ ছিল না। কিন্তু এত বছর পরে হলেও দেশের স্বাধীনতার সম্মান রক্ষার্থে এবারে তারা এ আন্দোলনকে মুক্তিযুদ্ধের চেতনার আলোকেই দেখবেন। এতদিন পরে হলেও অরাজনৈতিক ইস্যুতে দেশজুড়ে একটি সক্রিয় আন্দোলনকে বাস্তব রূপ দিয়েছে দেশের সোচ্চার অনলাইন পাঠকেরা। কোন ক্লান্তি নেই। অবিরাম গর্জে চলছে। ‘খুনি-ধর্ষক কাদের মোল্লার ফাঁসি রায় না নিয়ে ঘরে ফিরবে না এই এই আন্দোলনকারীর কেউই

Wednesday, January 30, 2013

চলতি বছর হবে স্মার্টফোন আর ট্যাবলেট কম্পিউটারের বছর


আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :

এ বছর ১৭ থেকে ১৮ কোটি ট্যাবলেট বিক্রি হবে। প্রযুক্তিবিদেরা বলেছেন, চলতি বছর হবে স্মার্টফোন আর ট্যাবলেট কম্পিউটারের বছর। নকশা নিয়ে তাই নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে দারুণ সব পরিকল্পনা। বর্তমানে ট্যাবের বাজারে ৭ ইঞ্চি পর্দার চাহিদা সবচেয়ে বেশি। তাই নির্মাতারা এ ধরনের ট্যাব বেশি তৈরি করছেন। গত বছর ১৩ কোটি ট্যাব বিক্রি হয়েছে। চলতি বছর ৯ থেকে ১১ ইঞ্চি ট্যাবের অর্ডারও জমা পড়েছে বেশ। এখন চলছে সেসব তৈরির প্রস্তুতি। অন্যদিকে অ্যান্ড্রয়েডভিত্তিক ৭ ইঞ্চি পর্দার ট্যাবলেটের চাহিদাও বেড়েছে ব্যাপক হারে। এ বছর আইপ্যাড মিনিরও নতুন বাজার তৈরি হবে বলে প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন।
http://www.ictworldnews24.com/চলতি-বছর-হবে-স্মার্টফোন-আ/
গত বছর ৯ ইঞ্চি পর্দার দখলে ছিল ৩৫ শতাংশ বাজার। সংখ্যায় তা ছিল সাত কোটি ৩০ লাখ। এ আকারের ট্যাবের বাজার-চাহিদা ছিল ৫৯ শতাংশ। অন্যদিকে ৭ ইঞ্চি পর্দার ট্যাবের বাজার-চাহিদা দ্বিগুণ বেড়ে তা ৩২ ভাগে এসে দাঁড়িয়েছে। সংখ্যার হিসাবে তা চার কোটি ১০ লাখ। গত বছর গুগল এবং অ্যামাজনের সুবাদে ৭ ইঞ্চি পর্দার ট্যাব বিক্রি হয় এক কোটি। এটি এ বছর দ্বিগুণের চেয়ে বেশি হবে বলে নির্মাতারা আশা করছেন। বাজারে ১৫০ ডলারের এসার ব্র্যান্ডের ‘বি১-এ৭১’ মডেলের ৭ ইঞ্চি পর্দার নতুন বাজার তৈরি হয়েছে। স্যামসাং এ বছর তাদের ট্যাব সরবরাহ দ্বিগুণ করবে এবং তা তিন কোটি ছাড়িয়ে যাবে। ট্যাবের বাজারে গুগল ছাড়াও অনেক শীর্ষ প্রযুক্তিনির্মাতাও আসছে নতুন বাণিজ্যিক ছকে। দামের হিসাবে ১০০ ডলার হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় মূল্য। কিন্তু এখনো ট্যাবের দাম এই অঙ্কে নামিয়ে আনা যাচ্ছে না। তবে ১৫০ ডলারেও এখন ট্যাব পাওয়া যায় 

মহাকাশে একটি বানর পাঠিয়ে জীবন্ত ফেরত আনার দাবি করেছে ইরান


আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :

সিনেট জানিয়েছে, ৫০-এর শতকে এধরনের গবেষণার জন্য মহাকাশে বানর ও কুকুরের মতো একাধিক জীবন্ত প্রাণী পাঠিয়েছিলো মার্কিন ও সোভিয়েত সরকার। নভোযানে করে পৃথিবীর মাটি থেকে ৭২ মাইল উপরে মহাকাশে একটি বানর পাঠিয়ে জীবন্ত ফেরত আনার দাবি করেছে ইরানের সরকারি টিভি চ্যানেল।
পিশগাম নামের একটি রকেট মহাকাশে পাঠিয়ে সফলভাবে পৃথিবীতে ফেরত আনার কথা জানিয়েছে ইরান কর্তৃপক্ষ। রকেটটিতে একটি জীবন্ত বানর পাঠানো হয়েছিলো। পৃথিবীতে ফেরত আসার আগে ৭২ মাইল উচ্চতায় পৌঁছেছিলো রকেটটি।
তবে ইরান সত্যিই মহাকাশে কোনো রকেট পাঠিয়েছে কিনা সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছে একাধিক সূত্র। পিশগাম রকেটটি কবে এবং কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিলো, সে ব্যাপারে কোনো তথ্য দেয়নি ইরান কর্তৃপক্ষ। ইরান থেকে সাম্প্রতিক সময়ে কোনো রকেট উৎক্ষেপণ করার ঘটনা নিশ্চিত করেনি প্রতিবেশী কোনো দেশের সরকারই।
http://www.ictworldnews24.com/মহাকাশে-একটি-বানর-পাঠিয়/
পুরোদমে মহাকাশ অভিযান চালু করার কথা ইরান বলে আসছে অনেকদিন ধরেই। তবে স্পেস প্রোগ্রামের নামে ইরান দূরপাল্লার মিসাইল বানাচ্ছে বলে দীর্ঘদিন ধরে আশংকা প্রকাশ করছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ এবং পশ্চিমা পরাশক্তিগুলো।
এর আগে ২০১০ সালে ইরান ‘এক্সপ্লোরার’ নামের আরেকটি রকেট মহাকাশে পাঠিয়েছিলো। রকেটটির যাত্রী তালিকায় ছিলো জীবন্ত ইঁদুর ও কচ্ছপ। 

জাপানের ইলেকট্রনিক পণ্য নির্মাতা এনইসি তৈরি করছে দুই স্ক্রিনের স্মার্টফোন


আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :

জাপানের বৈদ্যুতিক পণ্য নির্মাতা এনইসি ক্যাসিও এবার দুই পর্দা বিশিষ্ট স্মার্টফোন নিয়ে হাজির হয়েছে। মিডিয়াস ডব্লিউ এন-০৫ই নামের এ স্মার্টফোনটির দুই পার্শ্বে রয়েছে দুইটি পর্দা। দুইটি পর্দার মাপই ৪.৩”। জাপানের মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান এনটিটি ডকোমো গত মঙ্গলবার এ স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে।এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
অ্যান্ড্রয়েড জেলিবিন নির্ভর মিডিয়াস ডব্লিউ স্মার্টফোনটিতে দুইটি স্ক্রিনের পাশাপাশি ১.৫ গিগাহার্টজ ডুয়াল কোর সিপিইউ, ৮ মেগাপিক্সেল ক্যামেরা, এক গিগাবাইট র্যাম ও ১৬ গিগাবাইট তথ্য সংরক্ষণের সুবিধা রয়েছে।
http://www.ictworldnews24.com/জাপানের-ইলেকট্রনিক-পণ্য/
এ প্রসঙ্গে এনইসি’র ভাষ্য, মিডিয়াস ডব্লিউ স্মার্টফোনটির দুটি স্ক্রিন এমনভাবে ভাঁজ করা যায় যাতে তা একটি স্ক্রিন হিসেবেও ব্যবহার করা যায়। আবার প্রয়োজনে দুটি স্ক্রিন আলাদা আলাদাভাবেও ব্যবহার করার সুবিধা রয়েছে মিডিয়াস ডব্লিউতে। একটি স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে একই অ্যাপ্লিকেশন ব্যবহারের পাশাপাশি দুইটি স্ক্রিনে আলাদা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন ব্যবহারকারী।
জাপানের বাজারে চলতি বছরের এপ্রিল মাস থেকে মিডিয়াস ডব্লিউ নামের এ স্মার্টফোনটি পাওয়া যাবে। এ স্মার্টফোনের দাম প্রকাশ করেনি এনইসি।
প্রসঙ্গত, এর আগে ২০১২ সালের ডিসেম্বরে রাশিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা ইয়োটা দুই স্ক্রিনের স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছিল।

মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে ফেসবুক থেকে বিনা মূল্যে কল

আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :

সম্প্রতি ফেসবুকের মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে বিনা মূল্যে একে অপরের সঙ্গে কথা বলার একটি বিশেষ সুবিধা চালু হয়েছে। বর্তমানে কেবল যুক্তরাষ্ট্রের আইফোন ব্যবহারকারীরা এই বিশেষ সুবিধা ব্যবহার করতে পারবেন। ফেসবুক মোবাইল অ্যাপের মেসেঞ্জার অংশ থেকে অনলাইনে থাকা অপর ব্যবহারকারীর সঙ্গে কথা বলা যাবে। তবে এটি ব্যবহার করতে হলে তারহীন ওয়াই-ফাই বা মোবাইল ফোন নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটে যুক্ত থাকতে হবে।
http://www.ictworldnews24.com/মোবাইল-অ্যাপ্লিকেশন-ব্যব/
ফেসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিকভাবে তাঁরা আইফোনের জন্য অ্যাপ প্রকাশ চালু করছেন এবং ফেসবুকের অ্যান্ড্রয়েড এবং ব্ল্যাকবেরি সংস্করণের অ্যাপগুলোতেও এই বৈশিষ্ট্য সংযোজনের কাজ চলছে। মোবাইল ফোনে যাঁদের বেশিকথা বলতে হয়, তাঁদের সুবিধার কথা বিবোচনা করেই ফেসবুক এটি চালু করেছে।
ফেসবুক অ্যাপের মাধ্যমে আরেকজনের সঙ্গে কথা বলার জন্য প্রত্যেককেই আইফোনের মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে থাকতে হবে। ডেস্কটপ বা অন্য মোবাইল অ্যাপের মাধ্যমে ফেসবুকে অনলাইনে রয়েছে এমন ব্যবহারকারীর সঙ্গে এই পদ্ধতিতে কথা বলা যাবে না। আবার ফেসবুক থেকে অপর কোনো ফোনেও কল করার ব্যবস্থা রাখা হয়নি এখানে। আগে ফেসবুকে স্কাইপের মাধ্যমে ভিডিও কল করার সুবিধা চালু ছিল। তবে এই ক্ষেত্রে মোবাইল থেকে মোবাইলে যোগাযোগের জন্য আলাদা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। আইফোনের পাশাপাশি অন্যান্য অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরাও যেন এ সুবিধা ব্যবহার করতে পারেন, সে জন্য এই নতুন প্রযুক্তিটির মান উন্নয়নের কাজ করা হচ্ছে।
—বিবিসি অবলম্বনে

মোবাইল ফোনের ভেতরেই পানি কিবোর্ড


আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :

মোবাইল ফোন সেটে শত পানি ঢাললেও এক ফোঁটা ভেতরে ঢুকবে না এমন ওয়াটারটাইট ফোনও এখন পুরোনো গল্প। মোবাইল ফোনের ভেতরেই পানি। স্ক্রিনের কিবোর্ড বানানো হয়েছে সেই পানিতে। স্ক্রিনেই ভেসে উঠবে পানির কি বোর্ড। ছুঁলে লেখা হয়ে যাবে, তাতে ভিজবে না হাত। প্রস্তুতকারীরা এর নাম দিয়েছেন একটু কঠিন করে “মাইক্রোফ্লুইডিক”। বাংলাটি জমবে না বলেই লেখা হলো না। বিশেষজ্ঞরা বলছেন এই বৈপ্লবিক মাইক্রোফ্লুইডিক প্রযুক্তি শিগগিরই স্মার্টফোন, গাড়ি ও গেম কন্ট্রোলারে অর্থাৎ যা কিছুর টাচ স্ক্রিন রয়েছে সেখানেই ব্যবহার করা সম্ভব হবে। এর কার্যকর ব্যবহার কষ্টকর টাইপিংয়ের ইতি ঘটাবে।
নতুন এই প্রযুক্তিতে একটি অদৃশ্য ফ্লুইড স্তর স্ক্রিনে বোতামের মতো উঠে আসবে আসবে অপ্রয়োজনে স্ক্রিনের কাচের ভেতরেই তা মিলিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গবেষকরা এই প্রযুক্তিটি বানিয়েছেন। এবছরের শেষভাবে এ প্রযুক্তি পুরোদমে উৎপাদনে যেতে পারবে বলেই তাদের ধারনা।
লাসভেগাসে একটি ৭ ইঞ্চি ট্যাবলেটের ওপর প্রযুক্তিটির প্রদর্শনী নিয়ে টেলিভিশনগুলো রিপোর্ট প্রচার করেছে। ট্যাকটাস নামের একটি প্রতিষ্ঠান এই নতুন আইডিয়া নিয়ে মাঠে নেমেছে। 
http://www.ictworldnews24.com/মোবাইল-ফোনের-ভেতরেই-পানি/